বিশ্ব নারী ও মা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • Posted: 03/02/2021

গত ২০ জামাদিউস সানি ১৪৪২ হিজরী মোতাবেক ২রা ফেব্রুয়ারী২০২১ ইসলামী শিক্ষা কেন্দ্রের উদ্যোগে হযরত ফাতিমা যাহরা’র (সা.আ.) পবিত্র জন্মদিবস ও ইসলামী বিপ্লবের স্থপতি হযরত আয়াতুল্লাহ ইমাম খোমেনী’র (রহ.) এর জন্ম বার্ষির্কী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে খুলনা, খালিশপুর, দৌলতপুর, ফুলতলা থেকে আগত আহলে বাইত (আ.) এর ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া এ ইমামে যামান (আ.) পাঠ এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের ছাত্র আমীরুল ইসলাম।

প্রথম পর্বে হামদ, নাত ও কাসিদা পরিবেশন করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের ছাত্র রিয়াদ শেখ, মিসাম আব্বাস, আলী আব্বাস প্রমূখ। এছাড়া উপস্থিত অতিথিদের মধ্যে থেকে কাসিদা পরিবেশন করেন সৈয়দ ইমরান হোসেন, নাজিম আব্বাস অনিক, জহির হোসেন পাপ্পু, সৈয়দ কামরুল হাসান, সৈয়দ আহমেদ রেজা, হুজ্জাতুল ইসলাম আব্দুল লতিফ, হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহীম খলীল রাজাভী, হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ সাবির রেজা প্রমূখ।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান, হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মুর্তজা ও ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী প্রমুখ।

হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে হযরত ফাতিমা যাহারা’র (সা.আ.) ঐশী মর্যাদা তুলে ধরে বলেন যে, যেমন ভাবে হযরত মরিয়ম (আ.) এর জন্য বেহেশত থেকে ফলমূল আল্লাহ পাঠাতেন তেমনিভাবে বেহেশতের নেত্রী হযরত ফাতিমার (সা.আ.) জন্য বিধর্মীদের বিবাহ অনুষ্ঠানে তাঁর সম্মান রক্ষার্থে বেহেশত থেকে বেহেশতী পোষাক পাঠিয়ে ছিলেন। তিনি ইমাম খোমেনী (রহ.) সম্পর্কে উপমা দিয়ে বলেন শুষ্ক জমিতে বৃষ্টিপাতের কারণে জমি যেমন সূজলা সূফলা হয়ে ওঠে ঠিক তদরূপ হযরত ইমাম খোমেনী (রহ.) শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবের মাধ্যমে ইরানের বুকে নিষ্প্রাণ ইসলামকে প্রাণদান করেছেন।

ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগীয় প্রধান হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মুর্তজা হযরত ফাতিমা যাহরা (সা.আ.) এর পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, হযরত ফাতিমা’র (সা.আ.) পরিবার হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার। যে পরিবারকে সঠিকভাবে অনুসরণ করলে আমাদের পরিবারও হয়ে উঠবে আদর্শ পরিবার।

ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহীম খলীল রাজাভী বিশ্ব নারী দিবসের আলোচনায় হযরত ফাতিমাকে (সা.আ.) বিশ্বের শ্রেষ্ঠ নারী উল্লেখ করে বলেন, তিনি যেসমস্ত গুণাবলীর অধিকারী ছিলেন আজকের বিশ্বের নারীরা যদি তাঁকে মডেল হিসেবে অনুসরণ করেন তাহলে তারাও আজকের ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থায় সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবেন।

অনুষ্ঠানের মধ্যবর্তী অংশে মা দিবস উপলক্ষে উপস্থিত মা’দেরকে তাদের সন্তানের মাধ্যমে ফুল উপহার দিয়ে সম্মানিত করা হয়। সর্বশেষে করোনা মহামারী থেকে সকল বিশ্ববাসীর মুক্তি ও কল্যাণের জন্য দোয়া করে অনুষ্ঠান সমাপ্ত হয়। সমগ্র মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন হায়দার মেহেদী শাম।

Share: